মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ
বাতাস
এমনিতে এখন তুমি নিরুত্তাপ,চুপচাপ
একটুকরো বাতাস এলে হঠাৎ কেন যে
চৌকাঠ হারায়
হে কেশ, আমার সাথে কথা বলো...
......
জীবন
দিনের মাথায় যেন তুলো চৌকাঠ
আপন করেছি বলে দূরে ঠেলে দেই
ভয় করে
বালিশ ভিতরে গেলে যদি উঠে আসে প্রাণ!
......
ক্রোধ
প্রাচীন যখন বলে, দেওয়াল চেপে ধরলে
গলা আটকে দাও
তবু বের করো বিষ, না হলে দৌড়াও
সাবধান! মাথার ধমনী বশ
এ কোন মায়াবী? জাদু জানে
.......
মেঘ
হে ঈশ্বর, চুপ থাকো
একটু সরে সরে যাও। যেন রং পাল্টে যায়। যাতে অভিমান কথা বলে
..........
ধোঁয়া
আনন্দে বিষাদ মিশে লিখে লিখে রেখে
হাসি পায় তায়
চোখের নেশাটি তাপে বাষ্প হয়ে যায়
কে যে ধোঁয়া বেঁধে রাখছে সুতো দিয়ে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন