সোনালী চক্রবর্তীর কবিতা

অনতিক্রম্য 


দূরত্ব,
একটিমাত্র শব্দ,
অগণিত কবিতার জন্ম দিতে দিতে,
যার কখনো নিজেকে অতিক্রম করা হয় না।





যোগিনী অমা


মর্ত্যের উর্বশী যখন ক্লিভেজের উল্কি নিপুণ  করতে মনোযোগী, 
প্রতিসরণ কোনে আলো কোথায় ছিটকালে, 
আমলা... গোলাম হবে, 
আমি ইষৎ বিষন্ন, 
হয়তো রক্তমাংসের গুনে প্রতিশোধ মাপি। 
তারপর এক শ্মশান যাপন আসে, 
স্রোত ফিরে গেলে তটভূমি ধারণ করে
যোগীয়া নিরপেক্ষতা।
ব্রক্ষকুম্ভে ধুনি জ্বলে,
কমলবনে সারস্বত ছায়া, 
আর রমনসুখ তুচ্ছ করে কবিতা নাজিল হয়।







মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ