রবিন বণিকের কবিতা
আলো এক রহস্য
আত্মহত্যার কারণ হিসেবে লেখা হল...
পদার্থ আর অপদার্থের মধ্যে যে সুক্ষ্ণ গ্রহণ
ছুঁড়িবিদ্ধ শিলাখন্ডে যে ছায়ার শুকনো দাগ
যোগ্য নখের ভেতর যে জনপদের শব্দ
সমস্ত প্রমাণে বোঝা গেল ঘটনাটি আত্মহত্যা
তবে স্পষ্ট জানা গেল না এটি হত্যা কিনা
ভেতর আর বাহিরের মধ্যকার
অর্ধউন্মোচিত দরজাটি দিয়ে এযাবৎ কেউ
লন্ঠন এগিয়ে দেখার চেষ্ঠাই করেনি
শূন্যের আগে কতগুলো অনুচ্চারিত ফুল লিপিবদ্ধ করেছিল ঘর...
ব্যক্তিগত
ব্যক্তিগত থেকে উড়ে গেল বাস্তবিক চড়ুই
সীমাবদ্ধতা একটা কমলা রঙের আলো
দীর্ঘ অথচ ক্রমশ ক্ষয়ের মতো
চড়ুইদের কোনো নাম নেই, ওরা
একে অপরকে “টুকাই” নামে ডাকে
তুমি না জেনেই ডেকে বসলে চড়ুই
কিছু না বুঝে উড়ে গেল উড়ে গেল, ওরা জানে
ব্যক্তিগত থেকে উড়ে যাওয়া এক বিমূর্ত নদীর রহস্য –
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন