মিঠুন চক্রবর্তীর কবিতা

একটি শীতের কবিতা


শেষ বিকেলের গোলাপরাঙা ডুবন্ত আলোটিকে
জড়িয়ে ধরতে চাইছে যে ক্লান্ত কুয়াশা
আমি তাকে চিনি
রাতের ঘুমন্ত শহরে আঙুল ধরে কতবার 
তাকে পার করে দিয়েছি অন্ধ রেললাইন

এখন তো ভরা শীত। আমারও সমস্ত ডানা খসে পড়েছে।
মা একদিন রাতে সেইসব ডানাকে শুকনো পাতা ভেবে 
যেই উনুনে দিয়েছে,
আকাশ জুড়ে চোখ জুড়ানো ফুল ফুটেছে....লক্ষ কোটি

আমি সেই কুয়াশাকে চিনি, আর চিনি এই আকাশ ভরা ফুল

বৃক্ষজন্মের কান্না আমার লুকিয়ে রাখো কে ?

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ