অনুশ্রী যশের কবিতা

ভাসান

ভিতরে ভিতরে বেড়ে ওঠে একটা গ্রাম । এই সময়গুলোতে ঘুমিয়ে পড়তে হয় ফাঁকা আটচালাটির মতো । বহিরাগত অন্ধকার ঘুমোলে আমি ল্যাম্পপোস্ট হয়ে যাই। প্রিয় রাস্তার মোড়ে ঝুঁকে থাকে মাথা। তারপর উৎসবে মেতে ওঠে পাড়া। ভাসানেও নাচে খুব। মূর্খের দল সব! তুলে আনে অস্ত্র।



সৃষ্টিকথা 

পৃথিবীর পথে হেঁটে যাই 
 অপেক্ষা- একটা গলে যাওয়া চাঁদ 
মাটি ছোঁয়া আঁচল নাকি চুল 
বয়ে নিয়ে চলে এক একটা যাপন। 

হেঁটে চলি। পৌঁছে যাই। 
এ শরীর প্রেমভূমি
 অন্ধকার- সে এক জন্মকথা
দৃশ্যহীন ঘ্রাণহীন ভ্রূণেদের। 

অঘোরপন্থী প্রেমিক গেয়ে চলেছে আবহ সঙ্গীত
টান পড়েছে সৃষ্টিযন্ত্রের তারে 
সৃষ্টি - সে তো নারী 
স্তনের বৃন্তে মহাবিশ্ব সংসার । 
   

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ