তিতাস বন্দ্যোপাধ্যায়ের কবিতা

কিস্তিমাত 
----

এবার আর সিঁড়ি তাকে ওঠাল না। 
হোঁচট খাওয়াল। 
হোঁচট খেয়ে,হাওয়ার উপর অভিমান করা কাটা ঘুড়ির মতো ঘুরে ঘুরে নেমে আসত থাকল সে,নিচে! মাটির আঁচল পেতে এক অসামান্যা রমণী তার পতন লুফে নিল। রমণীর চোখে হেমন্তকন্যারা প্রদীপ জ্বালিয়ে রেখেছে। চুল সাজিয়ে দিয়েছে ধানের গুচ্ছে। স্তনের স্বচ্ছ মাঠে খেলে বেড়াচ্ছে দৈব সন্তান। মানুষ, ন্যুব্জ মানুষ চেষ্টা করে চলেছে ওই সন্তানদের হাত থেকে খেলার সামগ্রী ছিনিয়ে নেওয়ার! 

যতবার চেষ্টা করছে,ততবারই কেউ না কেউ হোঁচট খাচ্ছে,পড়ছে! 
নাগরদোলা সংসার একবারও কিস্তিমাত করতে পারছে না। হায়!

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ