দীপঙ্কর মুখার্জির কবিতা

মালা

তোমার জন্যে গাছে ফুল ফোটালাম
তার পাপড়ি আঁকলাম লাল, আর 
করঙ্গ ভরে গন্ধ দিলাম ঢেলে

তুমি সূঁচ এনে তার বুকে ফোটালে
তারপর,  মালা গাঁথা শেষ করে
গলায় পরালে গৃহ দেবতার

আমি আবার ফুল ফোটাই, গন্ধ ঢালি,
ওদিকে তোমার সিংহাসনে 
দেবতা বেড়েই চলে রোজ

তোমার দু'হাত ভর্তি সূঁচ-সুতো-ব্লেড...

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ