সুপ্রসন্ন কুণ্ডুর কবিতা

পাখিরালয় 


১.

একা 
মানুষের জন্য 

নিঃসঙ্গ 
রাস্তার হয়ে 

            পাখি কথা বলে 
সাড়া নেয় সতীর্থের, সংকেত পাঠায় 

একা 
পাখির জন্য 

নিঃসঙ্গ 
গাছের নিচে 

             মানুষ শুয়ে থাকে 
ফেলে আসে পন্ডশ্রম, ভাব বিনিময় 

ছায়ার প্রকারভেদে দুজনেই মুখচোরা ভিন্ন খাঁচায় 



২. 

একটা পাখির মৃত্যু ঘিরে 
হই  
    হই  
        হুস  
            হাস 

অন্ধকারে ঘিরে আছে, শহরের প্রাণ 

আলোর প্রবল ঝোঁক
                           ঢঙ 
                      ঢঙ
                খুট
          খাট
ভাগে শোক , বন্ধ্যা সকাল 

বিপদ আসলে পাপ,  সময় চেনে না 
দরজা ডিঙিয়ে আসে, উড়ে যায় 
ডানায় ভর করে ।

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ