শীর্ষার কবিতাগুচ্ছ


মুখ
ডাগর মুখ 
খোঁপাওলা ডাগর মুখ
গন্ধফুলের খোঁপাওলা ডাগর মুখ
সাদা গন্ধফুলের খোঁপাওলা ডাগর মুখ
ব্যবসায়ী সাদা গন্ধফুলের খোঁপাওলা ডাগর মুখ
একটি চোরের নাম

ভিড়ে 
একটি ভিড়ে
থিকথিকে একটি ভিড়ে
সবুজ থিকথিকে একটি ভিড়ে
শাখাপ্রশাখাওলা সবুজ থিকথিকে একটি ভিড়ে
উঁচুমাথা শাখাপ্রশাখাওলা সবুজ থিকথিকে একটি ভিড়ে
আমি তোমার আদল খুঁজি

পাখি
সুরেলা পাখি
ডানাওলা সুরেলা পাখি 
রঙিন ডানাওলা সুরেলা পাখি 
জাদুকর রঙিন ডানাওলা সুরেলা পাখি
আশ্চর্য জাদুকর রঙিন ডানাওলা সুরেলা পাখি
ততোধিক বেশরম বেপাড়ায় শিস দেয়

পাড়
নদীটির পাড়
সরু নদীটির পাড়
মৃতপ্রায় সরু নদীটির পাড়
ধুকধুকে মৃতপ্রায় সরু নদীটির পাড়
পরিত্যক্ত ধুকধুকে মৃতপ্রায় সরু নদীটির পাড়
দুটি পাখির অলীক বাসা

তারা
একদল তারা
চকচকে একদল তারা
অভ্রমাখানো চকচকে একদল তারা
রাংতার অভ্রমাখানো চকচকে একদল তারা
শৌখিন রাংতার অভ্রমাখানো চকচকে একদল তারা
আদতে কিছু স্পর্শের অবয়ব

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ