জাতিস্মরের কবিতা
বিজ্ঞপ্তি
কী প্রত্যাশা ও কবিতা স্নায়ু জুড়ে নিরাময় স্নানে
জল পেয়ে জেগে ওঠে-- তুমি তার বাসনা সরিয়ে
এবার রেখেছ হাত, ভেঙেছ দর্পন-- যৌনসীমা
লঙ্ঘন করেনি ক্ষুধা
প্রতিটি অক্ষর তবু গাত্রদাহ। তোমার অনিচ্ছা
বেঁধে রেখে তৃষ্ণা নিবারণ ও প্রত্যাশা ছিন্ন ভিন্ন
পালকের মত ওড়ে-- পাখির সহজ যাপনের
বিজ্ঞপ্তিতে তুমি নেই...
সংসার
পাখিদের জন্মরহস্য লুকিয়ে আছে এরকম অরণ্যপ্রবাদ অতিক্রম করে ভোরের দিকে গুটিয়ে যাচ্ছে সমস্ত শৌখিন উড়ে যাওয়া। এখানে এসে কেমন বিপন্ন হয়েছে ডানার অনতিক্রম্য বিস্ময়, ভিজে যাচ্ছে উড়ানমন্ত্র। জলের পাশে জল তার পরে সহজ স্থলভাগের অস্তিত্ব উপেক্ষা করার মতো ধ্যনমগ্ন অনস্তিত্ব রাখা হচ্ছে হাসির মধ্যে। তার ছায়ায় রোজ সূর্যের অস্তগান, পাখিদের সেই চূড়ান্ত ভঙ্গির পরেও কেমন উন্নাসিক মানবিক রথ, রস ও লাবণ্য!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন