আলিউজ্জামানের কবিতা
প্রাক্তন
শরীর থেকে মূল্য না চুকিয়ে সাবানের বুদবুদ,
আর কত কাঁপাবে অঘ্রানে, এই স্নানঘরে?
গতরাতের সমস্ত এঁটো এখন ধুয়ে যায়, সকালের বাসনজলে।
যেন স্নানশেষে ফাটলধরা এই অস্তিত্ব লকলক করে সাপের জিভে। যেকোনো শহরের মত যেকোনো ব্যস্ত আর ফাঁকির অন্তর্দিপায়,
তবু জ্বলজ্বল করে সলতের আশিকি।
তাকে কিভাবে আলাদা করবে এখন?
এই হৃদয়ে যে দাগ কেটেছে, সেতো তুমিই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন