সোমেন মুখোপাধ্যায়ের কবিতা
বর্ণমালা
জোৎস্না মেখে আরো ধবল হয়েছে চরাচর। মাঝে মাঝে চাঁদ খাওয়া মেঘ, অন্ধকার নামিয়ে রাখে কুলহি-পাটানে। দূরে কাশবনের হাওয়া শোনা যায়। কাদাখোঁচা পাখির ঠোঁটে লেজ নেড়েছিল জলরঙা মাছ। পুরোনো স্কুলবাড়িতে এক পাগলী গর্ভিণী হয়। তখন চাঁদের গায়ে লেগে থাকে সলতে পোড়ার দাগ। গাছেদের ছায়াগুলো লিঙ্গের মত দীর্ঘ হয়েছে আজ।মন্দির চাতালের আনখাঞ বিতর্কে কোন সুলুকসন্ধান নেই।
স্কুলবাড়ির দেয়ালে টাঙানো বর্ণমালাগুলি ঝরে ঝরে পড়ছে প্রসব বেদনায়। ম বর্ণের সাথে কিছুতেই আটকানো যাচ্ছে না ' আকার ' চিহ্নটি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন