অন্তর চক্রবর্তীর কবিতা

জল ও আমি



এই অদ্ভুত সহজিয়া বিকেলে

জলগন্ধে গেঁথে যাই
আরো আরো আরো

বিরহী দাঁড়ের শোক খুঁজে নেয় ছারখার হাঁটু

জলগন্ধ গেঁথে যায়
আরো আরো আরো

দেহান্তরের আলোচনা ঠোঁটে 
উঠে আসছে হাঁসেদের শিশুস্কুল

জলগন্ধ পেরিয়ে যাই

বুঝি

এক নীল মাংসনৌকো হয়ে 
ভেসে ছিলাম এতদিন




ঢোঁক নয়
কুলুকুচি নয়
সাঁতার নয়

স্নান তো নয়ই

কেবল ঝাঁপ 

একটা

ভী

উঁচু ঝাঁপ

তারপর টের পাই

আদপে জন্মজল
একগাদা বাতাসরাগের ইঁটে তৈরী
সীমাহীন চতুর মহল

দোরটি ডিঙোতে গেলে 
দুচোখে লেলিয়ে দ্যায়

অনুগত বালিঝড়সূঁচ

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ