বিশ্বজিৎ দাসের কবিতা

স্বীকারোক্তিরহস্য


১.
বাবাকেও-- মনে পড়ল টান
                           মস্তিষ্কের

মুহূর্তে ঠান্ডাস্রোতের ঢেউ ধরে গলা
শিরদাঁড়ার ঝাঁকুনি আসে
                                    চোখাচোখি

কে এই বিমূর্ত খুনি? নাকি হত্যাদৃশ্য
নিছক বানানো এক,
                                লালসার ঘর...

২.
পুলিশের খাতায় একটি খুনের গল্প
একটি খুন থেকে আরেকটি
রহস্যের

চোখ খুলে গেল-- 
আর
আত্মসম্মান রক্ষার্থে হল
সবুজ শস্যের বলি, রক্তের হরিণ...

৩.
স্বীকার করেছে নীতা, ছেলে ও বাবাকে
সেই খুন করে। এতবছর পর সে
ঈর্ষার আদলে দেখে আগুন সোহাগ

বাবার প্রেমিকা আর মেয়ের প্রেমিক
দুজনেই মস্তিষ্কের
ভিতরে রেখেছে জ্বলাকাঠ

শিরা ছিঁড়ে আসে রাগ, হ্যাঁ হ্যাঁ আমিই করেছি খুন!

মন্তব্যসমূহ

পাঠকপ্রিয়

সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা

সোনালী চক্রবর্তীর কবিতা

সৌমিতা চট্টরাজের কবিতাগুচ্ছ

সৌভিক গুহসরকারের কবিতা

মধুমিতা রায়ের কবিতাগুচ্ছ