আকাশ মুখার্জীর কবিতা
নাবিক
একাকিত্বের কুয়াশার মধ্যে বুঁদ হয়ে
আমি অদ্ভুত কিছু শুনেছিলাম...
হয়ত সেই শব্দ ছিল
কোনো আর্তনাদ করা নাবিকের কান্নার।
র্যাডার বিহীন জাহাজ শুধু সমুদ্রের লাথি খাচ্ছে
এবং সেই দূঃসাহসিক গর্জন বারবার তাকে ভীতসন্ত্রস্ত করে তুলছে।
নাবিক শুধু একা এবং হাতে তার কম্পাস।
কম্পাসও বিশ্বাসঘাতকতা করছে,
প্রকৃতির সাথে হাত মিলিয়ে
সর্বস্বান্ত করে দিতে চাইছে নাবিককে।
ঝড় থেমে যায়।
সমুদ্রের কোনো আজব দেশে চলে যায় নাবিক
যেখানে অক্টোপাসও কালি ছেটাতে পারেনা
আর হাঙরও নিজের দাঁত দেখাতে পারেনা।
আমার ঘুম ভাঙে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন