মান্টি অধিকারী দত্তের
প্রাণ
পুরোনো পাঁচিল বেয়ে পৃথিবীর টান ছিঁড়ছে যে পেট
ধরে রাখতে না পারলে
কেঁদেকেটে চলে যায় তারা
আমরাও খিদের পথিক
খিদেগুলো
সারি সারি পিপীলিকা-প্রাণ
বীজ
অঙ্কুর আঁকড়ে ধরে বাতাসের গল্প লেখে মাটি
গাছেদের সংস্পর্শে এলে বৃক্ষের বুকে ঝড় মেপে যাই
প্রতিরাত-জাগা চোখ
তোমায় পাবেনা বলে খোঁজে
অক্ষরে আক্ষেপ পুষে
আমি-র রাজত্বে বীজ বপন করছে শিশু
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন